রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ১০০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মালিবাগ কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ১০০ দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুরে গেছে বাজারে প্রায় ১০০ দোকান। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এক দোকানদার বলেন, পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ভোর ৫টার দিকে। এরপরই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এর আগে যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালীতে একটি মাদরাসায় ধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট রাত ১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ