মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রমজানে বাজার থাকবে নিয়ন্ত্রণে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান এলে বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সেই সাথে বাড়ে সাধারণ মানুষের ভোগান্তি। তবে এবছর রমজানে ব্যতিক্রম ঘটবে বলে জানিযেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।

তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বত্র কঠোর মনিটরিং করা হবে। যে কোনো মূল্যেই হোক বাজার নিয়ন্ত্রণে রাখা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশের চাল কল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজানের জন্য পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুদ আছে। কোথাও সংকট হওয়ার কথা নয়। এর পরও কেউ সংকট সৃষ্টি করতে চাইলে তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কী উদ্যোগ নিচ্ছে এ প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, রমজানে যেসব খাদ্য-দ্রব্যের চাহিদা বাড়ে তা হচ্ছে- চাল, মুসুরের ডাল, তেল, চিনি ও ছোলা। এসব খাদ্য-দ্রব্য আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে। এসবের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

বৈঠকে চালকলের মালিকরা মন্ত্রীকে জানান, দেশে চালের প্রচুর উৎপাদন ও মজুদ আছে। তাঁরা বিদেশে চাল রপ্তানি করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের চাল কলের মালিক ও চাল ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আমরা যদি এই মুহূর্তে চাল রপ্তানি না করি, তবে চালের মূল্য আরো পড়ে যাবে। এতে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।’

টিপু মুনশি বলেন, ‘আমরা তাদের আশ্বাস দিয়েছি। বিষয়টি নিয়ে শিগগিরই খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দেখব। যদি বেশি চাল থেকে থাকে, তবে কৃষকদের স্বার্থে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

এম ডব্লিউ/