মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না।

১৯ এপ্রিল ( শুক্রবার) বিকেলে রাজধানীর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সবগুলো আসামি আমাদের নেটে চলে আসছে। এজাহার দেওয়া আসামিসহ এবং ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে আমরা আরো যে সমস্ত আসামির সন্ধান পেয়েছি, তারা সবাই গ্রেপ্তার হয়েছে। এই ঘটনার সমাধান হয়ে গেছে। খুব শিগগিরই পুলিশ এ ব্যাপারে প্রেস রিলিজ দিবে।

এ খুনের সাথে কারা যুক্ত ছিল, কী কারণ ছিল, কী উদ্দেশ্য ছিল পুলিশ সব উদ্ধার করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ,পুলিশের কেউ দায়িত্বে অবহেলা করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে।

নুসরাত হত্যায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় বাড়ছে প্রতিদিন। রাজধানীসহ সারা দেশে সব স্তরের মানুষ দাঁড়াচ্ছেন একই কাতারে। সকলের একটাই দাবি, নুসরাত হত্যার অপরাধীদের দ্রুত সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো হোক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ