মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম আসাটা অন্যায়: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম আসাটা অন্যায়। এটি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। যেই স্কুলের নামে এ অভিযোগ উঠেছে, তদন্ত করে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শুক্রবার পরীক্ষা শুরুর আগেই সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর তিতুমীর কলেজকেন্দ্র পরিদর্শনে যান। সে সময় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে গত বুধবার ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নপত্রে জানতে চাওয়া হয়েছিল ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম -আটির-ভেঁপু’ কার রচিত?’ (প্রশ্নপত্রে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই)। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটি নাম সানি লিয়ন। এমন একটি প্রশ্নে সম্ভাব্য চারটি উত্তর দেওয়া হয়। এতে রয়েছে মিয়া খলিফার নাম। তাতে ভুল বানানে ‘মিয়া কালিফা’ আছে। এর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদপত্রে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার জানান, প্রশ্নে উত্তরে নামদুটি অনিচ্ছাকৃত ভুল। তারা এ ব্যাপারে অবগত ছিলেন না। ফেসবুক ব্যবহার না করায় এই ভুল সম্পর্কে জানেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক শংকর চক্রবর্তী প্রশ্নপত্রটি তৈরি করেছেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাস করেলে তিনি বলেন, এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের পায়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ