মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

গরিবের কষ্টের জন্য আল্লাহর কাছে শাসকদের জবাব দিতে হবে: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাক-প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শিক্ষা, চিকিৎসার অভাবে গরিবরা ভোগান্তিতে পড়লে শাসকদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাদের শিশুরা যদি শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হয়, তবে আল্লাহর কাছে আমাদের দায়ী থাকতে হবে।খবর ডনের।

গতকাল শুক্রবার পাকিস্তানের ওরাকজি উপজাতীয় জেলার প্রধান কার্যালয় কালাইয়াতে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ভালো ক্যাপ্টেন সবসময় তার দলের ওপর নজর রাখেন। মাঝে মাঝে ব্যাটিং বিন্যাসে পরিবর্তনও আনতে হয়। আগের কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে সেখানে নতুন কাউকে আনতে হতে পারে। খেলায় জিততে হলে এটা করতে হবে।

সে জন্য আমার দলের ব্যাটিং বিন্যাসে আমি পরিবর্তন এনেছি। একজোড়া পরিবর্তন করেছি। ভবিষ্যতেও আমি এমনটা করব।

ইমরান খান দেশটির মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, যাকে দেশের কোনো কাজে আসবে না, তাকে পরিবর্তন করে সেখানে নতুন কাউকে বসানো হবে।

তিনি বলেন, আজ থেকে ১৫ বছর আগে উপজাতীয় এলাকার লোকজন যেসব সমস্যার মুখোমুখি, তা নিয়ে আমি কথা বলেছি। বর্তমানে পাখতুন তাহাফফুজ আন্দোলনের(পিটিএম) মাধ্যমে সেগুলোকে সবার সামনে নিয়ে এসেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ