রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

গাজায় হামাসের অবস্থানে ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থানে স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) ইহুদিবাদী ইসরায়েল এ হমলা চালায়। তবে হামলায় কেউ হতাহত হয়নি। খবর এএফপির।

ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে সীমান্তের ওপারে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা হামলা চালানো হয়। তবে গাজা থেকে ছোঁড়া গুলিতে কোনো ইসরায়েলি সেনা আহত হয়নি।

এদিকে, গাজা-ইসরায়েল সীমান্ত বেড়ার কাছে শুক্রবার দিনভর ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সে সময় ইসরায়েলি সেনাদের ছোঁড়া টিয়ার শেল ও শটগানের গুলিতে ৪২ ফিলিস্তিনি আহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ