মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বিশু (২৫) উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল গরু আনতে যাওয়ার সময় ভারতের সভাপুর সীমান্ত রক্ষী বাহিনী গুলি চালায়। এতে বিশু নামে এক রাখাল গুরুতর আহত হয়।

এ সময় বিশুর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এলে বাংলাদেশি ভূখণ্ডের আন্তর্জাতিক পিলার ১৬৮এর সাব ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় সে মারা যায়। নিহতের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা বিশুর লাশ একটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখলে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, শনিবার সকালে স্থানীয়রা বিশুর মৃতদেহ একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর দেয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ