রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

পচা ফল রাখায় ‘স্বপ্ন’কে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পচা কমলা সাজিয়ে রাখার অভিযোগে অভিজাত বিপণি-বিতান স্বপ্ন সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ শনিবার ঢাকার মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আজকে মিরপুর-২ এর স্টেডিয়ামের উত্তর পাশে প্রশিকা মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে অভিযান চালানো হয়। এ সময় স্বপ্নে পচা কমলা সাজিয়ে রাখতে দেখা যায়।

যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থী। এ অপরাধে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের সতর্ক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ