রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিল পোশাক শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেতনের দাবিতে ঢাকার বাড্ডা লিংক রোডের এক পাশ ৩০ মিনিট অবরোধ করে রাখেন স্টার গার্মেন্টসের পোশাক শ্রমিকেরা। অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, গার্মেন্টস মালিক প্রতি মাসে তাদের বেতন দিতে গড়িমসি করেন। বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করছেন না। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।

শনিবার দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বাড্ডা লিংক রোডের এক পাশ অবরোধ করে রাখেন প্রায় ৮০০ কর্মী। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

অবরোধের বিষয়ে গার্মেন্টস কর্মীরা জানান, চলতি বছরের মার্চ মাসের বেতন দিতে মালিকেরা গড়িমসি করছেন। শুধু তাই নয় প্রায় ৫ বছর ধরে মালিকেরা প্রতি মাসে নিয়মিত বেতন দিতে গড়িমসি করেন।

তানিয়া নামে এক গার্মেন্টসকর্মী বলেন, আমরা পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। বেতন নির্ধারিত সময়ে পাই না। আজ মাসের ২০ তারিখ। বাড়ি ভাড়া এখনও দিতে পারি নাই। মালিকপক্ষ আমাদের বেতন এখনও দেয় নাই।

বাড্ডা থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, স্টার গার্মেন্টসের প্রায় ৮০০ কর্মী বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

প্রতি মাসে বেতন পাওয়া শ্রমিকের ন্যায্য অধিকার। মালিক তাদের বেতন না দিয়ে ঠিক করছেন না। আমরা মালিকের সঙ্গে বেতনের বিষয়ে কথা বলেছি। মালিক আমাদের নিয়ে শ্রমিকদের সঙ্গে বসবেন। আশা করি, এর ভালো একটা সমাধান হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ