রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজারের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার-এর ১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪৩০ হিজরী) কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে গতকাল শুক্রবার।

বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা আনিসুর রহমান মাহমূদ জানান, রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার-এর এ বছরের পরীক্ষায় মোট ১৯ টি মাদরাসা অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীর সংখ্যা ২২২জন।

বোর্ডের সভাপতি মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক বলেন,দেশের অন্যান্য জায়গায় স্থানীয়ভাবে এধরণের উদ্যোগ ছাত্রদের মনে প্রতিযোগিতামূলক পড়ালেখার আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, এতে করে তাদের মেধার উন্নতি হবে৷

টেকনাফ থানার সকল কওমি মাদরাসার মোহতামিমগণের সম্মতিতে ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নে এ বোর্ড গঠিত হয়েছে। আশা করি আমাদের এ কাজটি সমাজে ব্যাপকভাবে সুফল বয়ে আনবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ