রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিংসা সেবা ও ঔষধ বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবনের লামা উপজেলায় সৃষ্টির সেবায় নিবেদিতপ্রাণ হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিংসা সেবা ও ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) লামা পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চিকিৎসা ক্যাম্পটির কর্যক্রম চলে।

জানা যায়, চিকিৎসা ক্যাম্পটি উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলাস ও হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার চেয়ারম্যান মাওলানা রজিবুল হক।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিংসা সেবা দেয়া হয়। এতে স্বতঃস্ফুর্তভাবে স্থানীয় জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ