রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

ধামরাইয়ে ভণ্ড পীর কর্তৃক মসজিদ ভাঙার ঘটনায় বিক্ষোভ, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাইচাইল এলাকায় ৪০ বছরের পুরনো একটি মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

শনিবার (২০ এপ্রিল) মসজিদ ভাঙার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে।

স্থানীয়রা জানান, কিছু কুচক্রী মহল দলীয় প্রভাব বজায় রাখতে রাতের আঁধারে ভেঙে দেয় ৪০ বছরের পুরনো বাইচাইল গ্রামের টিনের চৌচালা জামে মসজিদটি। গ্রামের ভণ্ড পীর মোতাহার হোসেন, খোরশেদসহ বেশকিছু লোক মিলে মসজিদে ভাঙচুর চালায়। তারা মসজিদটি ভেঙে এর পার্শ্ববর্তী এলাকা দখল নিয়ে ভোগ করতে চায়।

গ্রামবাসী আরও জানান, বাইচাইল মসজিদের আশপাশে পুকুর, মাঠসহ প্রায় ৫৯০ শতাংশ জমি রয়েছে। মসজিদ ভাঙচুরে জড়িতরা মসজিদটি ভেঙে এসব দখল নেয়ার চেষ্টায় আছে বেশ কয়েক বছর ধরে। কিছু দিন আগেও মসজিদ সংলগ্ন কিছু গাছ কেটে তারা বিক্রি করে দিয়েছে। গ্রামবাসী প্রতিবাদ জানালে ক্ষুব্ধ হয়ে মসজিদে ভাঙচুর চালায় তারা। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে।

এ ঘটনায় ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপঙ্ক চন্দ্র রায় জানান, জড়িত হান্নান এবং দেওয়ান নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। খুব দ্রুতই বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে,মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান।

বাইচাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া চল্লিশ বছরের পুরনো বাইচাইল গ্রামের টিনের চৌচালা জামে মসজিদটি পরিদর্শনকালে এমন কথা বলেন। এসময় তিনি মসজিদ ভাঙার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, মসজিদ ভাঙার অভিযোগে অভিযুক্ত দুই জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে পুনরায় কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটান বা কেউ আইন হাতে তুলে না নেন সে বিষয়ে সবাইকে সতর্ক এবং শান্ত থাকতে হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ