মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

নুসরাত হত্যা: রানা ও মামুন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রানা ও এমরান হোসেন মামুনকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল শনিবার রাতে রাঙ্গামাটি থেকে রানা ও কুমিল্লার পদুয়ার বাজর এলাকা থেকে এমরান হোসেন মামুনকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পিবিআই।

ফেনী পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার আসামি হিসেবে রানা ও এমরান হোসেন মামুন দুজনেই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্র। নুসরাত হত্যাকাণ্ডে এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট মামলায় এজাহারের বাইরে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ