রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

পদ্মায় গোসল করতে গিয়ে তিন বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর বাঘা জেলার মীরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কলেজ ছাত্রী এবং অপর দুইজন স্কুল পড়ুয়া। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- মীরগঞ্জের জিল্লুর রহমানের মেয়ে মিম খাতুন (১৭) ও এশা খাতুন (৯) এবং তাদের চাচাতো বোন শহীদুল ইসলামের মেয়ে শিপরা খাতুন (১২)।

এদের মধ্যে মিম মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শিপরা মীরগঞ্জ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণি এবং এশা মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে তারা তিন বোন একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবার ছোট এশা নদীর একটু গভীরে গিয়ে সাঁতরে তীরে ফিরতে পারছিল না। বিষয়টি খেয়াল করে প্রথমে শিপরা তাকে উদ্ধার করে নদীর তীরে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে সেও পানিতে হাবুডুবু খেতে থাকে। বিষয়টি দেখে সবার বড় মিম তাদের তাদের বাঁচাতে গেলে সেও ডুবে যায়।

পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ