মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

সৌদি আরবে ভয়াবহ সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

উত্তর রিয়াদে এই হামলায় ভারী অস্ত্রসমৃদ্ধ চার হামলাকারী নিহত হয়েছেন বলে জানানো হয় আরব নিউজের খবরে।

সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িযোগে রিয়াদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত সাধারণ তদন্ত পরিদফতরের প্রধান ফটকে হামলার চেষ্টা করেছে। কিন্তু নিরাপত্তা বাহিনী প্রতিহত করলে তারা ভেতরে ঢুকতে পারেননি।

সাধারণ তদন্ত পরিদফতরকে মাবাহিত নামেও ডাকায়। মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি তারা দেখে থাকে। তাদেরকে রাষ্ট্রীয় গোপন পুলিশ বাহিনী হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে।

এর আগে চলতি মাসের শুরুতে একটি হামলার চেষ্টা করা হলে দুই সন্ত্রাসীকে হত্যা করার কথা জানিয়েছে সৌদি আরব। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ