রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই

সৌদি আরবে হামলার দায় নিল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আরব নিউজের খবরে বলা হয়েছে, উত্তর রিয়াদে এই হামলায় ভারী অস্ত্রসমৃদ্ধ চার হামলাকারী নিহত হয়েছেন। তারা সৌদি নাগরিক ছিলেন।

সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িতে করে রিয়াদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত সাধারণ তদন্ত পরিদফতরের প্রধান ফটকে হামলার চেষ্টা করেছে। কিন্তু নিরাপত্তা বাহিনী প্রতিহত করলে তারা ভেতরে ঢুকতে পারেননি।

উল্লেখ্য, ২০০০ সালের শুরুর দিকে সৌদি আরবে বিদ্রোহীদের হামলার পর দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান বেড়ে গেছে। গত কয়েক বছরে বড় কোনো হামলার কথা শোনা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ