মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

জায়ান চৌধুরীর লাশ আসবে মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ আগামীকাল মঙ্গলবার দেশে আসবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। একই সঙ্গে শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী বেঁচে আছেন বলেও জানিয়েছেন তিনি। তবে তার দুটি পা ড্যামেজ হয়ে গেছে ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, শ্রীলঙ্কার ঘটনা খুবই মর্মান্তিক। আমরা এর জন্য দু:খপ্রকাশ করছি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ সেলিমের মেয়ে সোনিয়াও এখন পর্যন্ত জানে না যে তার ছেলে নেই। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন। শ্রীলঙ্কার সরকারের সঙ্গে কথা হচ্ছে। আমাদের অ্যাম্বাসির লোকজন যোগাযোগ করছেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ