রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

মায়ের কাছে পুরো কুরআন মুখস্ত করল ৭ বছর বয়সী সুহাইলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি: সুহাইলা মোসতাফা। বয়স মাত্র সাত বছর দু'মাস হয়েছে।  মাত্র ২ বছর ৩ মাসে মায়ের কাছে পবিত্র কুরআন মুখস্থ করে "হাফেজা" খেতাব অর্জন করলো।

কীর্তিমান এই হাফেজা সিলেট শহরস্থ খাদিমপাড়ার বাসিন্দা ও মারকাজে ইমাম আবু হানিফা সিলেট-এর প্রতিষ্ঠাতা, মুফতি মোসতাফা সুহাইল হেলালি সাহেবের মেয়ে।

মায়ের পরশে ও বাড়ির নিকটস্থ একটি মাদরাসার উসতাজদের দেখাশোনায় হাফেজা হয়েছে সোহাইলা। মা-বাবার স্বপ্ন সব মেয়েদেরকে ঘরে হাফেজা বানানো।

সুহাইলার বড় বোন আটারো পারা মুখস্থ করেছে। বয়স তেরো'র কোঠায়। কিন্তু মেধাবী সুহাইলা আগেই কৃতিত্ব অর্জন করে ফেলে।

এ বিষয়ে বাবা মুফতি মোসতাফা সুহাইল অনুভূতি জানতে চাইলে বলেন,“আমার কী আর অনুভূতি, তার মায়ের মেহনত, উসতাজদের দেখাশুনা ও আল্লাহর তাওফিকে এসব হয়েছে বলে মনে করি।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ