রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শ্রীলঙ্কার হামলা: তদন্তে ইন্টারপোলের বিশেষ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার তদন্তে দেশটিতে বিশেষ দল পাঠাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

সোমবার (২২ এপ্রিল) ইন্টারপোলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইন্টারপোল এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কান কর্তৃপক্ষের অনুরোধে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে তাদের সহায়তায় বিশেষ দল ‘ইনসিডেন্ট রেসপন্স টিম’কে (আইআরটি) পাঠানো হচ্ছে। দলটি হামলার ঘটনাস্থল তদন্ত ও বিস্ফোরকগুলো পরীক্ষাসহ পুরো কাজে শ্রীলঙ্কান কর্তৃপক্ষকে সহায়তা করবে।

ইন্টারপোল আরও জানায়, তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয়, তবে পরে ডিজিটাল ফরেনসিক ও বায়োমেট্রিক বিশেষজ্ঞসহ ছবি-ভিডিও বিশ্লেষণ বিশেষজ্ঞদের পাঠানো হবে।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জারগেন স্টক বলেন, বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সম্প্রদায়ের উচিৎ এ ঘটনাসহ যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতদের পরিবার ও বন্ধুদের পুরোপুরিভাবে সহায়তা করা।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জা ও চারটি হোটেলসহ মোট আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত এবং প্রায় চার শতাধিক আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন। হামলার এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ