মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

সিকৃবিতে রমজান উপলক্ষে ২০ দিনব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মসজিদ কমিটির তত্ত্বাবধায়নে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে কুরআন শিখতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিট থেকে শুরু হবে কুরআন প্রশিক্ষণ কার্যক্রম।নাম মূল্যে ৫০ টাকায় রেজিস্ট্রেশনে করে অংশগ্রহণ করা যাবে এই কার্যক্রমে।

এতে ছেলে ও মেয়ে উভয়ের জন্য পৃথকভাবে কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের জন্য সিকৃবি কেন্দ্রীয় মসজিদে এবং মেয়েদের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কুরআন শিক্ষা কর্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সিকৃবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হারুন অর রশীদ জানান, রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে মহান আল্লাহ্ তায়ালার কালাম কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই কর্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহীহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে।

উল্লেখ্য, প্রতিবছর রমজান মাসে সিকৃবিতে কুরআন শিক্ষা কার্যক্রম ও খতম তারাবির আয়োজন করে থাকে সিকৃবি মসজিদ কমিটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ