বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামে খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ বলেছেন, নব্য জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা ও ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমাদের তাকওয়ার বলে বলিয়ান হতে হবে। সূদৃঢ় প্রসারী তালিম, দাওয়াতে তাবলিগসহ দীনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ প্রচেষ্টা অব্যাহত থাকলে বাংলার জমিনে মুসলমানদের হারানো সেই সোনালি দিনগুলো ফিরে আসবে। খিলাফত আ'লা মিনহাজিন নবুওয়াহ প্রতিষ্ঠা হবে।

রোববার (২ জুন) লোহগাড়া ইনসাফ রেস্তোরায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার ব্যবস্থাপনায় তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহিদের সভাপতিত্বে ও মাওলানা বুরহান উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নোমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আবুল হাসান আশরাফী, জামিয়া দারুল মা'আরিফের শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন মাদানী, মাওলানা মাহমুদুল করিম কাসেমী, মাওলানা সালাহ উদ্দিন, মুহাম্মদ আয়াজ মাহমুদ, মুহাম্মদ আব্দুল জব্বার প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ