বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

বগুড়ায় পিকআপ চাপায় আহত ভ্যানচালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় ঈদের দিন সন্ধ্যায় পিকআপ চাপায় আহতদের মধ্যে কাশেম আলী (৪২) নামের একজন মারা গেছেন। নিহত কাশেম আলী নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট সড়ক পাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঈদের দিন বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দার হাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কাশেম আলী তার ভ্যান গাড়িতে তিনজন যাত্রী উঠিয়ে আরও যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে পথচারী, ভ্যান চালক ও যাত্রীসহ ৬ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কাশেম আলী মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় এমদাদ হোসেন নামের একজনকে ঢাকায় পাঠানো হয়।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ ভ্যানচালক কাশেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, দুর্ঘটনার পরপরই পিকআপসহ এর চালক শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ