মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রাসুল সা. নিজ হাতে মসজিদ পরিস্কার করতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদ। মসজিদে কোনো ময়লা দেখলে তা পরিষ্কার করা অনেক সওয়াব ও ফজিলতের কাজ।

নবিজি সা. মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, একবার রাসুল সা. মসজিদের দেয়ালে ময়লা দেখতে পেলেন। তখন তিনি একটি পাথরের টুকরা নিলেন এবং নিজ হাতে তা পরিষ্কার করলেন। (সহিহ বুখারি-৪০৮)

আরেক হাদিসে এসেছে, রাসুল সা বলেন, আমার সামনে আমার উম্মতের নেক আমলের প্রতিদান পেশ করা হল, এর মধ্যে ‘মসজিদ থেকে ময়লা দূর করার নেক আমলের প্রতিদানও দেখতে পেলাম...। –(সুনানে আবু দাউদ-৪৬১)

এজন্য মসজিদে কোনো ধরনের ময়লা ফেলা গুনাহ। আর ময়লা ফেলে দেওয়া অনেক সাওয়াবের কাজ। রাসুল সা. এর হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি। আজকাল জুতার মাধ্যমে আমরা যে পরিমাণ ময়লা মসজিদে নিয়ে যাই। সে পরিমাণ ময়লা আমরা মসজিদ থেকে পরিস্কার করি না। তাই সবসময় খেয়াল রাখা দরকার যে মসজিদে কোনো ময়লা জিনিস যেনো না থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ