রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান শুরু আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর পবিত্র হজ পালনে নিবন্ধনকৃতদের স্বাস্থ্য পরীক্ষা এবং ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা দান কর্মসূচি শুরু হয়েছে।

আজ (রোববার) থেকে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ে চিকিৎসক ও নার্সরা আগতদের স্বাস্থ্য পরীক্ষা শেষে টিকা কর্ণারে ম্যানেনজাইটিস/ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেয়ার জন্য পাঠাচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছর স্বাস্থ্য কেন্দ্রে যাবার সময় হজগমনেচ্ছুদের সরকারি হাসপাতাল/সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার হতে বুকের এক্স-রে, ইসিজি, রক্তের গ্রুপ, ইউরিন আর/ই, ব্লাড সুগার পরীক্ষার প্রতিবেদন নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। গত তিনমাসের মধ্যে এসব পরীক্ষা করা হয়ে থাকলে সেই প্রতিবেদন সঙ্গে রাখতে বলা হয়। তাদের নতুন করে পরীক্ষার প্রয়োজন নেই।

এছাড়াও বেসরকারি হজযাত্রীদের স্ব-স্ব হজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি এবং সরকারি হজযাত্রীদের নিকস্থ রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, আশকোনাস্থ হজ অফিস) হতে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি অথবা নিবন্ধন সনদ নিয়ে যেতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার পর হজগমনেচ্ছুদের স্বাস্থ্য সনদ নিজ নিজ সংগ্রহে রাখতে পরামর্শ দিয়েছে। মূলত বিমানবন্দরে স্বাস্থ্য সনদ দেখনোর জন্যই তা সংগ্রহে রাখতে বলা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীদের ৯টি হাসপাতাল ও ক্লিনিকে এবং অন্যান্য জেলার মুসল্লিদের বিভাগীয় শহরে সরকারি হাসপাতাল, জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এসব টিকা দেয়া হচ্ছে। এছাড়া গাজীপুরের হজযাত্রীদের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা দেয়া হবে।

সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরীর হজগমনেচ্ছুদের ঢামেক হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়ীয়া সরকারি কর্মচারি হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ