সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কুরবানি ঈদেও টানা ৯ দিনের ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল ফিতরের মত এবারের ঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের। তারা একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই পেয়ে যাবেন টানা ৯ দিনের ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগস্টের ১২ তারিখে (সম্ভাব্য) হতে পারে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

তবে খুশির খবর হলো- পবিত্র ইদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীদের। মাত্র একদিন ছুটি নিতে পারলেই টানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন তারা।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা আগামী ১১ আগস্ট হতে পারে বলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এরইমধ্যে ঘোষণা দিয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ পালিত হওয়ার পরদিন বাংলাদেশে পালিত হয়। সে অনুযায়ী, বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ১২ আগস্ট।

বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হলে ছুটি থাকবে ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার। এর আগে শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি।

শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। তাই ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই টানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন তারা।

ঈদুল ফিতরেও ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে একটি কর্মদিবস ছিল। সেই দিনটিকে ছুটি ঘোষণার মাধ্যমে টানা ৯ দিনের ছুটি দেয়ার বিষয়টি আলোচিত হলেও তা আর হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ