তানভীর সিরাজ
রাস্তার পাশে দোকানটি বরফের। দোকানদার কখনো হাসেন,আবার কখনো কাঁদেন। দোকানের সামনে আসা-যাওয়া করা জিজ্ঞাসু ছাত্রটি বলেন, চাচা, আপনাকে মাঝেমাঝে হাসতে, আর মাঝেমধ্যে কাঁদতে দেখি, কান্নাহাসির কারণ বলবেন কি?বরফের দিকে তাকানোই আমার কান্নাহাসির কারণ।
বরফ বিক্রি হলে হাসি পাই, না হলে কান্না পাই । তবে আসল বিষয়টি ভিন্ন। চাচা,আসল বিষয় আবার কি ? চাচা, এই যে দেখছ আমার বৃদ্ধজীবন বা বয়সকালের সময়,তা হল আসল বিষয়। অবহেলায় কত সময় নষ্ট করেছি বরফের মত জীবনের গতি প্রায় সায়াহ্নে।
জানি না কখন মাটির নিচে কবরে চলে যেতে হয়। তুমি এখনও ছাত্র।তোমার জীবন সবেমাত্র শুরু, সময়ের যত্ন নিলে, সময়কে মূল্যায়ন করলে এবং তার হেফাজতে আরো বেশি যত্নবান হলে অনেক বড় আলেম হতে পারবে। সময়কালের আলেমদের দিকে তাকিয়ে দেখো, যারা সময়ের প্রতি যত্নবান ছিলেন, তারা বাংলাদেশী হলেও বহিঃবিশ্ব তাদের নিয়ে ঈর্শা করে, বাংলার মানুষ তাদের নিয়ে গর্ব করে।
মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব আওয়ার ইসলাম ২৪.কম-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এ কথা প্রসিদ্ধ যে,ভারত-পাকিস্কানের শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী।
তিনি বলেন, বাংলাদেশের মেধাবী ছাত্ররা দেওবন্দ গেলেও ফাস্ট হয়, পাকিস্তান গেলেও ফাস্ট হয়। আমি (মুফতি সাহেব) নিজেও পাকিস্তানে মেশকাত,দাওরা এবং তাখাচ্ছুছের ক্লাসে ফাস্ট ছিলাম এবং পাকিস্তানের অল বেফাক বোর্ডে তিন নম্বর হয়েছি। এটা আমি অহংকার প্রকাশের জন্য বলিনি। এটা যা’লিকা ফাদলুল্লাহ, শুধুমাত্র উদহরণ স্বরূপ।
বাচা (তালিবুল ইলম), আপনি পড়ুন বা নাই পড়ুন, সময় আপনার জন্য অপেক্ষা করবে না, বিক্রি হলেও যেমন গলে যাবে, তেমনি বিক্রি না হলেও গলে যাবে, ক্রেতার জন্য অপেক্ষা যেমন করে না, তেমনি সময় আপনার জন্য অপেক্ষা না করেই আপন গতিতে বয়ে চলবে।
দৈনন্দিন মুতা’লাআ,সবক আর তাকরার করলে যেমন সময় চলে যাবে,না করলেও সময় আপনার জন্য বসে থাকবে না,চলে যাবে।
চল তাহলে তোমাকে পূর্বসূরিদের কথা শুনাই,আমরা যাদের উত্তরসূরী । শুনো , জ্বী। মুফতী মুহাম্মাদ শফী রাহ. বলেন, মানুষেরজীবন সম্পূর্ণই বরফের মত। প্রতি নিঃশ্বাসে একটি করে মুহূর্ত বিয়োগ হচ্ছে।
প্রতি মুহূর্তে আমাদের জীবন ছোট হচ্ছে। মানুষ বলে বয়স বাড়ছে। মাশাআল্লাহ সত্তর বছর হয়ে গেছে। কিন্তু বাস্তব কথা হল, যার যত বয়স বাড়ছে তার হায়াত তত কমছে। আমরা ছোট বেলায় একটি কবিতা পড়েছি-
غافل تجھے گھڑیاں يہ دیتا ہے منادی
گردوں نے گھڑی عمرکی اک اور گھٹا دی
হে উদাসীন! ঘড়ির কাটা তোমাকে ডেকে ডেকে বলছে। ঘড়ির প্রতিটি