সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে কালিগঞ্জ সড়কের শীলমুন এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাজীপুরের টঙ্গী কালিগঞ্জ সড়কের শীলমুন এলাকায় টঙ্গীগামী একটি লেগুনার সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লেগুনার একজন ও হাসপাতালে নেয়ার পর আরেক যাত্রী মারা যায়। এছাড়া আহত হয় অন্তত আটজন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ