সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর ১৫ ও ১৬ নম্বর পিলারে আজ বসছে ১৪ তম স্প্যান। ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ১০০ মিটার। মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি বসানো হবে স্প্যানটি।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানিয়েছেন, আবহাওয়া অনুকলে থাকলে দুপুরের মধ্যেই বসানো সম্ভব হবে। এজন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। এর আগে ২৫ মে বসানো হয় ১৩ তম স্প্যান।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া সেতুর নির্মাণ শেষ হবে ২০২০ সালের শেষের দিকে।

এদিকে চীন থেকে আরও দুটি স্প্যানবাহী জাহাজ মাওয়ার পথে রয়েছে। সমুদ্রপথে স্প্যান দুটি নিয়ে ১০ দিন আগে যাত্রা করা জাহাজটি কয়েক দিনের মধ্যে মোংলা বন্দরে পৌঁছবে। সেখান থেকে তা অন্য জাহাজে করে নদীপথে আনা হবে মাওয়া কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ডে। চীন থেকে এ পর্যন্ত আসা ২৪টি স্প্যানের মধ্যে ১৫টি পরিপূর্ণ অবস্থায় ইয়ার্ড থেকে বের করে আনা হয়েছে।

যা ১৩টি খুঁটিতে উঠানো হয়েছে। আর দুটি স্টোর করা হয়েছে খুঁটির কাছাকাছি মাঝের চরের প্লাটফরমে এরমধ্য থেকেই একটি বসতে যাচ্ছে ১৫ ও ১৬ নম্বর খুঁটিতে। আর বাকি ৮টি স্প্যান ইয়ার্ডে ফিটিং করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ