সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিকালের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। তার এমন নির্দেশের পর ইতোমধ্যেই বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের ডেকে নিয়ে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

তিনি জানান, যে সমস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের আগে নিয়োগ পেয়েছেন তারা সবাই এই নির্দেশের আওতায় পড়বেন।

ঠিক কতোজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন তার সঠিক কোনো সংখ্যা জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ