শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুসলিম নির্যাতনে মিয়ানমারের সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ‘জাতিগত নিধনের’ অভিযোগে সেদেশের সেনাপ্রধান ও তিন শীর্ষ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংস আচরণ করেছে মিয়ানমার এমন প্রমাণ পাওয়ার পরই সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।

বাকি তিন শীর্ষ কর্মকর্তা হলেন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ সো উইন, ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ব্রিগেডিয়ার জেনারেল আং আং। এই চারজনের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্র যেতে পারবেন না।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে জানান, ‘আমরা উদ্বিগ্ন যে মিয়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।’

মিন অং হ্লাইং রোহিঙ্গা গণহত্যার মূল হোতা হিসেবে পরিচিত। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর বেপরোয়া অভিযানের মুখে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা। এই নির্যাতনের ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়েছে জাতিসংঘ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ