রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রওশন এরশাদ হচ্ছেন বিরোধীদলীয় নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন।

রোববার এ বিষয়ে দলটির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে রওশন এরশাদের বাসায় গিয়ে বৈঠক করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বৈঠকে রওশন এরশাদ জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশীর্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে বিরোধীদলীয় নেতা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

জিএম কাদেরকে রওশন বলেছেন, তুমি পার্টির চেয়ারম্যান হিসেবে দলকে শক্তিশালী করো। আর আমি সংসদীয় দলের নেতা হিসেবে থাকি।

একাদশ জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই সময় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ