শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আল আকসার বাবুর রহমত ফের বন্ধ করার ঘোষণা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

মুসলিমদের প্রথম কিবলা হিসেবে খ্যাত পবিত্র মসজিদ আল আকসার নামাজ আদায় করার বিশেষ স্থান ‘বাবুর রহমত’ ফের বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

গতকার সোমবার (২২ জুলাই) বিকেলে এই খবর দিয়েছে হিব্রু টিভি-চ্যানেল টুয়েলভ।খবরে বলা হয়েছে,অন্তত ছয়মাসের জন্য বাবুর রহমত বন্ধ করে দেয়ার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ইহুদীবাদী ইসরায়েল।

চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম আল কুদস জানিয়েছে,দখলদার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নতুন পরিকল্পনা বিষয়ে সমন্বয়ের পরে এই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।

আল কুদস আরো জানিয়েছে,আল আকসা এবং বাবুর রহমত ইস্যুতে জর্ডানের সঙ্গে ইসরায়েলের যে বিরোধ রয়েছে-এর থেকে সৃষ্ট ভবিষ্যৎ প্রাদুর্ভাব রোধ করার প্রাথমিক উপায় স্বরূপ বাবুর রহমত বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ