রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভারতের ১০১ বছর বয়সি বৃদ্ধা হজ আদায় করতে সৌদিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরান খান ♦

ভারতের ১০১ বছর বয়সি এক বৃদ্ধা নারী তার ৬০ বছর বয়সি ছেলে ও এক মেয়েকে সঙ্গে নিয়ে হজ আদায় করতে সৌদি আরবে পৌঁছেছেন।

জানা যায়, প্রায় একদশক চেষ্টার পর ১০১ বছর বয়সে জীবনের প্রথম হজ আদায় করতে মদিনায় পৌঁছেছেন। আশার বাতি জ্বালিয়ে বসে অপেক্ষা করতে করতে জীবনের ১০১টি বসন্ত পাড় করেছেন তিনি।

ভারতীয় হাজিদের মাঝে সবচাইতে বয়স্কা এ নারীর নাম আত্তার বিবি হোসাইন বামার। মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা দেওয়া হয়। শতবর্ষী এ নারী হাজি তার ৬০ বছর বয়সি ছেলে ও এক মেয়ের সাথে হজ আদায় করতে এসেছেন।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। হজ পালনে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় মুসলমানদের ঢল নামে। কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে হজ সম্পাদন করা হয়।

আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সুস্থ- সবল প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য জীবনে একবার হজ সম্পাদন করতে হয়। আগামী ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট চলবে এ বছরের হজের কার্যক্রম। সূত্র: এভাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ