রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাশ্মিরে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত দশ হাজার সদস্য মোতায়েন করেছে ভারত। সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করতে অতিরিক্ত এ সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাশ্মীরে দুই দিনের সফর শেষ করে আসার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন অজিত ডোভাল। তারপরেই উপত্যকায় এ অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাশ্মির পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং জানিয়েছেন, উত্তর কাশ্মিরে মোতায়েনের জন্য তারা এরইমধ্যে এসব নিরাপত্তা সদস্যদের চাহিদাপত্র দিয়ে রেখেছেন।

দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত এইসব সদস্য কাশ্মিরের সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরালো করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করবে।

দিলবাগ সিং জানিয়েছেন উত্তর কাশ্মীরে ফোর্স কম ছিল সেই জন্যেই আমাদের প্রয়োজন ছিল অতিরিক্ত সেনার। ১০০ কোম্পানি সেনা আমার চেয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যেই বিমানে করে তাঁদের পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ