মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


সাদা চোখে: কোরআন বুঝা নিয়ে মশিউরের গান বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী আবদুল মুনতাকিম । । 

আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের কণ্ঠের উচ্চারণে মধু ঢেলে দিয়েছেন বা তাদের ভোকাল কর্ডগুলো বিশেষায়িত করে দিয়েছেন । তারাই কণ্ঠশিল্পি। গান লিখতে পারবেন, সুর দিতে পারবেন কিন্তু কণ্ঠ দেওয়া সহজ নয়। নিজস্ব চ্যানেলে অঢেল অর্থ ব্যয়ে সবরকম ইন্সট্রুমেন্ট ব্যবহার করে ATN Bangla তে একঘন্টার গানের অনুষ্ঠান করেও ড. মাহফুজুর রহমান সমালোচনার মুখে পড়েছেন, কারণ কণ্ঠ ছিল না, তিনি বড় মনের বিধায় সমালোচনা সহ্য করেছেন। শিল্পীর কণ্ঠ আল্লাহপাকের দান। এ দানের সদব্যবহার শিল্পীর দায়িত্ব।

আমাদের দেশের বহু শিল্পী গানের জগতে তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন। শিল্পী আব্দুল আলীম, আব্বাসউদ্দীন, আব্দুল জব্বার, সাবিনা, রুনা, সামিনা, হাদী, আইয়ুব বাচ্চু, জেমস্, হাসান, সাফিন,কুমার বিশ্বজিত, এরা স্ব স্ব স্থানে উজ্জ্বল আর হালে একাই একশ হিসেবে প্রমাণ দিয়েছেন পশ্চিমবঙ্গে সারাগামাপার মঞ্চ কাঁপিয়ে আমাদের  "নোবেল"। এরা ইসলামি গান করলে কী হত কল্পনা করুন!

যাক, ইসলামী সংগীত বলতে নজরুল এর কিছু গান-ই আমরা শুনতাম। কবি শিল্পী মতিউর রহমান মল্লিক আশির দশকে ইসলামী সংগীতের নবযুগ সূচনা করেন। তার হাত ধরে বহু শিল্পীর আগমন ঘটে। তারপর একে একে আমরা সাইমুম এর পরে আলহেরা, কলরবসহ অসংখ্য শিল্পীগোষ্ঠী দেখি।

ইসলামী সংগীতে প্রতিটি গানের লেখকেরই আল্লাহপাককে সন্তুষ্টির একটা নিয়ত থাকে। রসুলের সা. উপর দরুদের একটা বাসনা থাকে, সওয়াবের একটা লোভ থাকে। কিন্তু কোন গান যদি অর্থের কারণে গোনাহর আশংঙ্খা থাকে বা ভুল মেসেজ শ্রোতার কাছে পৌঁছার সম্ভাবনা থাকে তাহলে তা জরুরি সংশোধন করা উচিত। শিল্পী হতে বহু বছর লাগে, তাকে শেষ করে দিতে সপ্তাহ লাগে। শিল্পীর সমালোচনার আগে শতবার ভাবতে হয়। কারণ, একটি গানের লাইনের অনেক অর্থ করা যায়।

মূল কথায় আসা যাক, ইসলামি সংগীতের গীতিকার, সুরকার ও শিল্পি মশিউর রহমান "কোরান বুঝা খুবই সহজ কোরান বুঝা প্রয়োজন " ছন্দে ছন্দে একটি গান চিত্রায়ণ করে আপলোড করেছেন। গানটির কিছু শব্দ বা বাক্য নিয়ে আপত্তি জানানো হয়েছে এবং দু -একজন ইউটিউবার ব্যাংঙ্গ করে তার বিপরীতে জারিগান গেয়ে তারাও আপলোড করেছেন। ব্যাপারটি সিক্সপ্যাক বিতর্কের মত ঘোলাটে হওয়ার আগে সমাধানের লক্ষ্যেে আমার ক্ষুদ্র প্রয়াস।

আগেই বলে নেই, আমি সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ করব। আমাকে কোন পক্ষে ফেলার সূযোগ নেই,দয়া করে à¦