রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাশ্মীরে গুলিতে ৫ পাক সেনা নিহত, দাবি ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

চলতি সপ্তাহে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

শনিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কেরান গ্রামের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিএটির সদস্যরা। তবে তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।

সূত্রের বরাতে খবরে বলা হয়, ইতিমধ্যে পাকিস্তানকে সাদা পতাকা বৈঠকে প্রস্তাব করেছে ভারত এবং নিহতদের মরদেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি এ বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি পাকিস্তান।

ভারতীয় সেনাবাহিনী জানায়, বিগত ৩৬ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল কেরান সীমান্ত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ