মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

ঈদযাত্রায় ডেঙ্গু ঠেকাতে বাস টার্মিনালে ফগার মেশিন ব্যবহারের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে বাস টার্মিনালে মশা মারতে ফগার মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বাসে ডেঙ্গুবাহী মশা যাতে দেশের বিভিন্ন প্রান্তে যেতে না পারে এবং যাত্রীরা আক্রান্ত না হন- সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল রোববার বেসরকারি পরিবহন মালিকদের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

এনায়েত উল্যাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার কাজ নয়। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা সমিতির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কিছু উদ্যোগ নিয়েছি। ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি কর্পোরেশনের ওপর নির্ভর না করে নিজেরাই মশা মারার ওষুধ ছিটাব।

তিনি বলেন, রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান ও ফুলবাড়িয়া- এ চারটি টার্মিনালকে ডেঙ্গুমুক্ত করতে তিনটি ফগার মেশিন কেনা হবে। তিনটির মধ্যে সায়েদাবাদে একটি, মহাখালীতে একটি এবং গুলিস্তান ও ফুলবাড়িয়ায় যৌথভাবে একটি ফগার ব্যবহার করা হবে।

বাস মালিকদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ টার্মিনালের মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি কমিটি করে এগুলো কিনে মশা নিধনের কাজ পরিচালনা করতে হবে। ফগার কেনার পর সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে ওষুধ কিনতে হবে এবং লোক রেখে এগুলো ছিটানোর ব্যবস্থা করবেন। এ কার্যক্রমের দায়িত্ব সম্পূর্ণ মালিক সমিতির। প্রতিদিন একবার সকালে একবার সন্ধ্যার আগে ওষুধ ছিটাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ