মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসতে দেয়া হবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজট এড়াতে মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল আজহা উদযাপনে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কুরবানির পশুর হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই হাট যেন বসানো না হয় সে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশ অমান্য করে ইতোমধ্যে বসানো হাটের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না জানিয়ে কাদের বলেন, পশু বহনকারী যানবাহন ধীর গতিতে চলে। ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যার সৃষ্টি হয়। তাই এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। এ বিষয়ে সবাইকে নির্দেশ দিয়েছি।

বাস টার্মিনালগুলোতে নজরদারি টিম সক্রিয় থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বাস টার্মিনালে মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে। বাসগুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেয়া হয়েছে। গাজীপুর সিটি মেয়র মশার ওষুধ দেয়ার আশ্বাস দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ