শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মালয় যুবকদের তুরস্কে যাওয়ার পরামর্শ মাহাথিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, দেশের উন্নয়নে কীভাবে অবদান রাখতে হয় তা শেখার জন্য যুবকদের তুরস্কে যেতে। মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক অনুষ্ঠানে রোববার তিনি এ পরামর্শ দেন। খবর আনাদলু এজেন্সি-এর।

যুবসমাজের উদ্দেশ্যে মাহাথির আরো বলেন, পশ্চিমা জীবনাচার ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে দেশে দুর্নীতি বাড়ছে। পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়লে আমরা আবার পশ্চিমা ঔপনিবেশে চলে যাব।

তিনি মনে করিয়ে দেন, আজ তুরস্ক যে অবস্থানে এসেছে- কঠোর পরিশ্রমের মাধ্যমে তার পেছনে সব চেয়ে বড় অবদান রেখেছেন দেশটির সব শ্রেণি পেশার মানুষ।

মাহাথির বিশ্ববিদ্যালয় ছাত্রদের বলেন, আমাদের যুবসমাজের উচিত তুরস্কে গিয়ে অন্তত ১০ বছর সেখানে পড়াশোনা ও কাজ করা। এর পর মালয়েশিয়ায় ফিরে দেশ গঠনের কাজে অবদান রাখা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ