শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১৫০ টাকায় ৪৪ হাজার মিনিট কথা বলার সুযোগ দিলো বিটিসিএল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলরেট বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ল্যান্ডফোনে লাইন রেন্ট সিস্টেম বাতিল হয়েছে।

এছাড়া মাসে ১৫০ টাকায় বিটিসিএল অপারেট থেকে বিটিসিএল অপারেটরে যত ইচ্ছা তত কথা বলা যাবে। বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আজ বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এক বৈঠকে বিটিসিএলের কল রেট বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগে বিটিসিএল থেকে অন্য অপারেটরে কলরেট ছিল প্রতি মিনিট ৮০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ খরচ মিনিটে ২৮ পয়সা কমেছে।

বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। ১৫০ টাকায় আনলিমিটেড কথা বলার সুযোগ থাকায় আগের কলরেট প্রযোজ্য হবে না। বর্তমানে বিটিসিলের গ্রাহক সংখ্যা ছয় লাখ।

মন্ত্রী জানান, বিটিসিএলকে জনবান্ধব ও সেবামূলক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতা, নিষ্ঠা এবং সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ‘গ্রাহক সেবা নিশ্চিত করতে বিদ্যমান জনবলকে আধুনিক প্রযুক্তি উপযোগী করে তৈরি, বিডি ডোমেইন নিবন্ধন ফি ও টেলিফোন সংযোগের ডিমান্ড নোট পদ্ধতি পরিবর্তন, গ্রাহক সেবা অটোমেশন করে বিটিসিএলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে লাগসই কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।’ অটোমেশন পদ্ধতিতে ঘরে বসেই যাতে গ্রাহকগণ যাতে সেবা পেতে পারেন সে বিষয়েও দিক-নির্দেশনা দেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দেশ ৫-জি প্রযুক্তির যুগে প্রবেশ করবে।’ শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য যেন না হয় সেই লক্ষ্যে দেশের ইউনিয়ন পর্যন্ত বিদ্যমান ব্রডব্যান্ড নেটওà