মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮


ডাকাতের কবলে মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ওয়ায়েজ এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী ডাকাতের কবলে পড়েছেন। কিশোরগঞ্জের বালিপাড়া থেকে সফর শেষে হবিগঞ্জের বাহুবলে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে পুলিশের পোশাক পরিহিত একদল ব্যক্তি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির অজুহাতে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়া হয়। পাশাপাশি তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার বিবরণ দেন মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী।

পোস্টে তিনি জানান, কিশোরগঞ্জের বালিপাড়া থেকে সফর শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব ব্রিজের কাছাকাছি এ ঘটনার মুখোমুখি হন তারা। পুলিশের পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির অজুহাতে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এমনকি গাড়িতেও ভাঙচুর চালায় তারা। তবে গাড়িতে থাকা সবাই অক্ষত আছেন বলে জানান তিনি।

ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে মাওলানা সিরাজুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ব্যবহার করে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ