মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮


চান্দিনার সাতবাড়িয়া মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

১৮ একরজুড়ে বিস্তৃত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ কুমিল্লার চান্দিনা উপজেলার সাতবাড়িয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা দারুল উলুম আল-ইসলামিয়ায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সারা বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও কৃতিত্বের ভিত্তিতে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আখতার হোসাইন ফয়েজী, শিক্ষক, জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম, কুমিল্লা এবং মুফতি মুজাহিদুর রহমান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর রেলওয়ে জামেয়া মাহমুদিয়ার স্বনামধন্য মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি সুলতান আহমদ জাফরী।

এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত মুরব্বিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে তাদের উৎসাহিত করবে।

এদিকে প্রায় ১৮ একর জায়গাজুড়ে বিস্তৃত মাদরাসাটির সুবিশাল ও মনোরম ক্যাম্পাস এবং শিক্ষার অনুকূল পরিবেশ আগত অতিথিদের দৃষ্টি কেড়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও দায়িত্বশীলদের আচরণ, শিষ্টাচার এবং অতিথিপরায়ণতাও প্রশংসিত হয়েছে। শিক্ষকদের উন্নত আদব-আখলাক, শিক্ষার্থীদের বিনয় ও শৃঙ্খলা এবং মেহমানদের প্রতি আন্তরিক যত্নশীলতা প্রতিষ্ঠানটির সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশের পরিচয় বহন করে।

মাদরাসা পরিচিতি

কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে অবস্থিত মাদরাসা দারুল উলুম আল-ইসলামিয়া প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালের ১২ ডিসেম্বর, শুক্রবার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও মাধাইয়ার মধ্যবর্তী নূরিতলা স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। প্রায় ১৮ একর জায়গাজুড়ে বিস্তৃত প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)।

প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়েতুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জামিয়া রাহমানিয়া আজিজিয়া, বসিলা, ঢাকার মুফতি জিয়াউর রহমান। এর প্রতিষ্ঠাতা শামসুল হক মুন্সী এবং মুহতামিম হাফেজ মাওলানা মুফতি এনামুল হক।

প্রতিষ্ঠানটিতে নূরানি ও নাজেরা, হিফজুল কুরআন এবং উর্দু জামাত থেকে দারুল হাদিস শরিফ পর্যন্ত কিতাব বিভাগের পাঠদান চালু রয়েছে। শাওয়াল থেকে রমজান পর্যন্ত শিক্ষাবর্ষ পরিচালিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৮৫০ জন শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ