রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

একজন নওমুসলিম নারীর হজের অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার হজের জন্য সৌদি বাদশাহর আমন্ত্রিতদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের একজন নওমুসলিম নারীও। ক্রাইস্টচার্চে মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বন্দুক হামলার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সৌদি গেজেট জানায়, একজন মুসলিম নারী বন্ধুর কাছ থেকে ইসলাম সম্পর্কে জেনে ধর্মান্তরিত হতে উদ্বুদ্ধ হন ট্রেসি নামের এই নারী।

ক্রাইস্টচার্চের ঘটনায় ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন তিনি। মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ওপরে নৃশংস হামলা তাকেও অনেকের মতো মর্মাহত করেছিল।

তিনি বলেন, “মন্দ কাজের প্রতিক্রিয়ায় অনেক সময় ভালো কিছু বের হয়ে আসে। ক্রাইস্টচার্চের সেই ট্র্যাজেডির কারণে খ্রিস্টধর্ম অনুসারী অনেক কিউই ইসলামকে গ্রহণ করছে।”

এই নওমুসলিম নারী বলেন, “আমার ওই বন্ধুর বাড়িতে গিয়ে আমার জীবনের মোড় ঘুরে যায়। আমি তার ও পরিবারের মধ্যে দারুণ একটি বন্ধন দেখতে পাই। সেটিই আমাকে ইসলাম সম্পর্কে গভীরভাবে ভাবতে সাহায্য করে। একপর্যায়ে এই ধর্মই আমি বেছে নিলাম।”

তিনি যখন তার সিদ্ধান্ত জানান তার ওই বান্ধবীই তাকে পাশের এক মসজিদে নিয়ে যান। সেখানেই তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন।

এ বছর এই নারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে হজ করছেন। মোট ৭৩টি দেশ থেকে আমন্ত্রিত ৬,৩০০ জন হাজিদের মধ্যে তিনিও একজন।

এই কিউই নারী বলেন, তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত এটি। প্রথমবারের মতো তিনি স্বচক্ষে কাবা ঘর দেখতে পারছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ