মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

তেলের ট্যাংকার বিস্ফোরণে তানজানিয়ায় ৫৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে তানজানিয়ায় ৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ট্যাংকারের পাশে আগুন জ্বলছে। মাটিতে পড়ে আছেন নিহতরা।

পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে তেল ভরার চেষ্টা করছিলেন ভুক্তভোগীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে দেশটির বাণিজ্যিক রাজধানী মরগোরো শহরে।

এই এলাকা দিয়ে মূলত কার্গো ট্রান্সপোর্ট করা হয়। তোলা হয় তেল।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পরিস্থিতি আসলেই খারাপ। এমন দুর্ঘটনা ঘটবে বুঝতে পারিনি।’

আফ্রিকার দেশগুলোতে তেলের ট্যাংকার বিস্ফোরণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে তেল তুলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনেন।

সূত্র : আল বায়ান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ