মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

বিশ্ব মুসলিমকে 'ঈদ মোবারক' জানালেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডাসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের, এমনকি যারা ইতোমধ্যে হজ পালন করেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেছেন, সবাইকে ঈদ মোবারক! ঈদ হোক শান্তির বার্তা।

রোববার (১১ আগস্ট) নিজের টুইটার আইডিতে ভিডিও বার্তায় তরুণ এবং বিশ্বব্যাপী জনপ্রিয় এ প্রধানমন্ত্রী মুসলমানদের শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ কানাডাসহ বিশ্বের বেশ কতোগুলো দেশের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। অনেকে হজ পালন করেছেন। সবাইকে শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক!

ট্রুডো বলেন, ঈদ হলো সবার মধ্যে শান্তি ও সমবেদনা জাগানোর একটি বড় সুযোগ। সারা বছরের কষ্ট-বেদনা ভুলে এ উৎসবে এসে সবাই মিলিত হন। একে অপরের মধ্যে দুঃখ-কষ্ট এবং আনন্দ শেয়ার করা হয়। ভালোবাসা বিনিময় হয়। সবাই মিলে আনন্দে মেতে উঠেন।

সবার মধ্যে ঈদুল আজহার আনন্দ এবং শান্তি ছড়িয়ে পড়ুক। সমৃদ্ধি আসুক কানাডাসহ বিশ্বের সব মুসলমানের হৃদয়ে। ঈদ কাটুক আনন্দে- যোগ করেন প্রধানমন্ত্রী।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ