মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

'কাশ্মীরে ভারতকে অপরাধ ঢাকার সুযোগ দেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত কাশ্মীরে নেয়া অবৈধ পদক্ষেপে থেকে বৈশ্বিক মনোযোগ নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের দিকে সরিয়ে নিতে চাচ্ছে ভারত। কিন্তু কাশ্মীরে তাদের সংঘটিত অপরাধ ঢাকার কোনো সুযোগ দেয়া হবে না।

নিয়ন্ত্রণ রেখার বাগ সেক্টর পরিদর্শনকালে পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অধিকৃত কাশ্মীর থেকে বিশ্বের সম্পূর্ণ মনোযোগ নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানে নিয়ে যেতে চাচ্ছে ভারত, যাতে তারা সেখানে যা-ইচ্ছা তা করতে পারে। কাজেই জম্মু ও কাশ্মীরে তারা যে অপরাধ করেছে, তা ঢাকার কোনো সুযোগ তাদের দেয়া হবে না।

চলতি মাসের শুরুতে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নিয়েছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার।

সীমান্তে সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে কামার জাভেদ বলেন, কাশ্মীর সংকট নিরসনে পাকিস্তান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শান্তির জন্য যতটা জোরালো দরকার, আমরা ততটাই পদক্ষেপ নেব বলে জানান তিনি।

তিনি বলেন, ইসলাম আমাদের শান্তির কথা শিখিয়েছে। কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে ও আত্মত্যাগের কথাও বলেছে। কাজেই কাশ্মীরী ভাই-বোনদের পক্ষে আমাদের দাঁড়তে হবে। এতে যতো চেষ্টা ও সময় লাগুক না কেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ