মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

আজ মালয়েশিয়ায় মন্ত্রীসভার বৈঠক, ভাগ্য নির্ধারণ জাকির নায়েকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বহুল আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েক মালয়েশিয়ায় থাকতে পারবেন কিনা তা আজ (১৪ আগস্ট) নির্ধারণ হতে পারে। মালয়েশিয়ার মন্ত্রিসভায় জাকির নায়েকের বিষয়টি নিয়ে বুধবার আলোচনা হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দিতে রাজি নয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মন্ত্রী এম কুলাসেগারান বলেছেন, অর্থপাচার ও ঘৃণা প্রচারের অভিযোগে ভারতে গিয়ে জাকির নায়েকের বিচারের মুখোমুখি হওয়া উচিত। জাকির নায়েক এখানে স্থায়ী বসবাসের অধিকার রাখেন না।

এদিকে ওই মন্ত্রীর এমন বক্তব্যের পর বুধবার সাংবাদিকদের জাকির নায়েক বলেন, হিন্দু সংখ্যালঘুদের ওপর মালয়েশিয়া সরকারের ন্যায্য ও ইসলামিক আচরণ নিয়ে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

এদিকে, ভারতে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় জাকির নায়েককে ফেরত পাঠাতে চান না প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা এ খবর দিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ