মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

আফগানিস্তানে বিয়েবাড়িতে বোমা হামলা, নিহত ৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি। খবর আলজাজিরার।

শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসারাত রহিমি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু, হামলার ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিয়েতে আমন্ত্রিত অতিথি মুহাম্মদ ফারহাগ বলেন, বোমা বিস্ফোরণের সময় বিশেষ কাজে নারীদের হলঘরে ছিলেন তিনি। পুরুষরা যে অংশে ছিল, সেখানে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে আতঙ্কে ছোটাছুটি শুরু করে সবাই।

তিনি বলেন, প্রায় বিশ মিনিটের মতো পুরো হলঘর ধোঁয়াচ্ছন্ন ছিল। পুরুষদের অংশের প্রায় সবাই নিহত বা আহত হয়েছেন। বিস্ফোরণের দুই ঘণ্টা পরও সেখান থেকে লাশ বের করা হচ্ছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ