মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ১৯০টি প্রাইমারি স্কুল খুলছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সোমবার প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল খুলে দেয়া হচ্ছে। রোববারই এ ঘোষণা দিয়েছে প্রশাসন। এর মধ্যেই কাশ্মীর উপত্যকায় পুরোদমে সরকারি অফিস খুলে গেছে।

শ্রীনগর জেলার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মুখ্যসচিব রোহিত কানসাল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শ্রীনগরের প্রায় ১৯০টি প্রাইমারি স্কুল পুনরায় চালু করার পরিকল্পনা করেছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে বলে জানান তিনি।

কানসাল বলেন, শনিবার কাশ্মীরের ৩৫টি পুলিশ স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়। রোববার ৫০টি স্টেশনে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিল করার পর এখনও কোনো জায়গা থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, সেখানে যত দ্রুত সম্ভব ল্যান্ডলাইন সার্ভিস পুরোদমে চালু করে দেবে প্রশাসন। উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চালু করতে পুরোদমে কাজ করে চলেছেন বিএসএনএল-এর কর্মকর্তা এবং কর্মচারীরা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তার আগে থেকেই সেখানে কারফিউ জারি করা হয় এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ