রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ডেঙ্গু ঠেকাতে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু নিয়ন্ত্রণে বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছেন।

আজ বুধবার এ দলটির ঢাকায় এসে দুই দিন অবস্থান করার কথা রয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে উৎপাদিত বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশকে সহায়তা করবে দলটি।

বিশেষজ্ঞ দলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা থাকবেন। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় এই বিশেষজ্ঞ দলটিকে বাংলাদেশে পাঠাতে সম্মত হয় আইএইএ।

কীটপতঙ্গের বংশ বিস্তার নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’। এর মাধ্যমে পুরুষ মশাকে তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে বন্ধ্যা করে প্রকৃতিতে ছেড়ে দেয়া হয়। ফলে স্ত্রী মশা ডিম পাড়লেও তা নিষিক্ত হয় না। এতে এডিস মশার বংশবিস্তার রোধ হয়।

চলতি বছর বাংলাদেশে এ রোগে আক্রন্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার ৩৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকারি হিসাবে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ